ড. জাহিদ হোসেন খানের নতুন এ্যালবামের মোড়ক উন্মোচন…

২৮

সোহানুর রহমান: ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. জাহিদ খানের ‘পুরানো এ গানে’ শীর্ষক এ্যালবামটি প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণের মিলনায়তনে এ এ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। ডব্লিউ.ইউ.বি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব এ মোড়ক উন্মোচনের অনুষ্ঠান আয়োজন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী, রেজিস্ট্রার আব্দুস সালামসহ বিভাগের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

শিক্ষার্থীদের অনুষ্ঠান শেষে একটি করে এ্যালবাম উপহার দেওয়া হয়। ‘পুরানো এ গানে’ এ্যালবামটি ড. জাহিদ খানের দ্বিতীয় এ্যালবাম। অগ্নিবীণা সিরিজের এ এ্যালবামটিতে ড. জাহিদের কন্ঠে ‘এখনও আকাশে চাঁদ’, ‘বসে আছি পথ চেয়ে’, ‘আমি এতো যে তোমায়’, ‘আমার এ গানে’ প্রভৃতিসহ মোট ১২ টি পুরনো দিনের গান রয়েছে। নিকট ভবিষ্যতে তিনি মৌলিক এ্যালবাম বের করার ইচ্ছা প্রকাশ করেছেন।