যাত্রীদের কাছ থেকে রিকশাচালকদের কিছু না খাওয়ার আহ্বান পুলিশের

Police News
২৫০

টার্গেট করা রিকশাচালকদের চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনিয়ে নেয়া চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। শাহ আলম মিয়া নামে এক রিকশা চালকের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এ চোর চক্রের সন্ধান পায় পুলিশ।

রোববার (৫ মে) দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিএমপির মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান। এসময় তিনি রিকশাচালকদের যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের চা বা শরবত পান করা থেকে বিরত থাকার আহবান জানান।

ডিসি হায়াতুল জানান, ছিনতাইকারীরা তিনজনের একটি দল। নতুন রিকশা টার্গেট করে তারা তাতে যাত্রী সেজে ঘোরাফেরা করতো। তারপর সুযোগ বুঝে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রিকশাচালককে খাইয়ে রিকশা ছিনিয়ে নিতো।

পুলিশ জানায়, গত ১ বছরে এ চক্র এভাবে শতাধিক চুরির করেছে। চোরাই রিকশা তারা নারায়ণগঞ্জ ও মিরপুরে বিক্রি করতো বলে জানায় ডিএমপি।