জামালপুরে উদযাপন হতে যাচ্ছে ৯ম রেডক্রিসেন্ট ক্যাম্প

৩১

সোহানুর রহমান: জামালপুর: আগামী ০৯-০২- ২০১৮ইং তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামাল পুর ইউনিটের আয়োজনে ও যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ৯ম রেডক্রিসেন্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে ।

ক্যাম্পটি জামাল পুরের পরিচিত এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে চলবে ৫ দিন ব্যাপী। উক্ত ক্যাম্পে জামাল পুরের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে কয়েকশত ছাত্র/ছাত্রী ও শিক্ষক অংশগ্রহন করবেন।

উক্ত ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের  সংসদীয় সদস্য পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এম পি মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ফরিদুল হক খান দুলাল এমপি মহোদয় এবং আহমেদ কবির, জেলা প্রশাসকসহ আরো বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবনে ।

উক্ত ক্যাম্পটি উদ্ভোধন করবেন জনাব ফারুক আহম্মেদ চৌধুরী চেয়ারম্যান জামালপুর জেলা পরিষদ এবং সভাপতিত্ব করবেন জনাব মো: আশরাফ হোসেন তরফদার ভাইস চেয়ারম্যান জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিট।