সম্রাটের অবৈধ সম্পদের মামলার চার্জ শুনানি ২ জুলাই

414165838 1049421186314284 585876074936017278 N 2401150648 2404210612
৬৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২ জুলাই ধার্য করেছেন আদালত।

রোববার (২১ এপ্রিল) মামলাটি চার্জ শুনানির জন্য ছিলো। কিন্তু এদিন সম্রাট অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আফরোজা শাহনাজ পারভীন (হীরা) শুনানির পেছানোর আবেদন করেন।

ঢাকার বিশেষ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক মো. ইকবাল হোসেনের আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির এ তারিখ ঠিক করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।