বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলম গ্রেপ্তার…

৩৩

প্রিয় আলো: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও দলের নির্বাহী কমিটির সদস্য এবং ভোলা ও মনপুরার সাবেক এমপি নাজিমউদ্দিন আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে রাজধানীর মহাখালীর ডিওএইচএস এ নাজিমউদ্দিনের বাসা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সরোয়ার হোসেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।