প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বীর মুক্তিযোদ্ধারা

8e1f34202f14c79fde2154c342719d4a
৯১

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের জন্য ঈদ উপহার হিসেবে ফল ও মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এবং অ্যাসাইনমেন্ট অফিসার মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী এসব উপহার পৌঁছে দেন। রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার নিয়ে যান তারা।

প্রতিটি জাতীয় দিবস এবং উৎসব, যেমন: স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা বলেন, শেখ হাসিনা সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। আওয়মী লীগ ছাড়া কোনো সরকার সাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিন্তা করেনি। একমাত্র শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে স্মার্ট দেশে পরিণত হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা।