যে রেকর্ড শুধুই মাশরাফিদের

৯৫

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের37 অঘোষিত ‘সেমিফাইনালে’ পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে অবিস্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। টসে হেরে ফিল্ডিংয়ে নেমে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে আটকে ফেলেন মাশরাফিরা।

 

এই ১২৯  রানের মধ্যে ছিল না কোনোও অতিরিক্ত বা এক্সট্রা রান। অর্থাৎ, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ৫১৬তম ম্যাচে বুধবার অতিরিক্ত খাতে ‘০’ (শূন্য) রান দিয়েছেন তাসকিন-আল আমিনরা।

 

এই ‘০’ রান দেওয়ার মধ্য দিয়ে বিরল এক রেকর্ড গড়েছে বাংলাদেশ।

 

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে ৫১৫টি ম্যাচ অনুষ্ঠিত হলেও এই প্রথম কোনো দল অতিরিক্ত খাতে কোনো রান দেয়নি!

 

বিশ্বের আর কোনো দলের এমন অসাধারণ রেকর্ড নেই। এই রেকর্ড শুধুই মাশরাফিদের!