টিসিবির পণ্য তালিকায় আরও পণ্য যুক্ত হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

Tito 1068x601

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মিলনায়তনে নিন্ম আয়ের মানুষের মাঝে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ এবং ডিলার, বাজার সমিতি ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিসিবির পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত করা হবে। ভোক্তাদের সুবিধার জন্য টিসিবির স্থায়ী দোকান করে দেয়ার আশ্বাসও দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, টিসিবির ডিলারবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।