সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

Dhakatoday1709477553igp Mamuns
৭৭

সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (৩ মার্চ) সকালে পুলিশ সপ্তাহ ২০২৪-এর শেষ দিনের প্রথম অধিবেশনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।

আইজিপি বলেন, চাঁদাবাজি বন্ধে পুলিশের সব ইউনিটের সদস্যদের নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তিনি মামলার সাজার হার বাড়ানোর নির্দেশ দেন। বিশেষ করে স্পর্শকাতর মামলার সাজা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ প্রধান।

এ সময় তিনি তথ্যপ্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ স্মার্ট পুলিশ গড়ে তোলার লক্ষ্যে সব পুলিশ সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সম্মেলনে ২০২২ সালে সারাদেশে মামলার সাজার হার ১৭ ভাগ থেকে বেড়ে ২০২৩ সালের ডিসেম্বরে ২৮ ভাগে উন্নীত হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক এম. খুরশীদ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।