বর্ধিত মন্ত্রীসভার শপথ শুক্রবার

Bongobhaban

দ্বাদশ সংসদের মন্ত্রিসভার আকার বাড়ছে। আগামীকাল শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বর্ধিত মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে দলটি। শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।

গত সংসদে মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন ৪৭ জন। গতবারের ১৪ মন্ত্রী, নয়জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি।