সপ্তাহে একদিন বন্ধ থাকবে ধানমন্ডি লেক

De7ad430d268768b46e73092fa5c51b309fb3f0195c3ed5b
২১

সপ্তাহের একদিন ধানমন্ডি লেক ঘিরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দূষণরোধ এবং পরিচ্ছন্ন রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ম না মানলে শাস্তির ব্যবস্থাও থাকছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

এদিন ধানমন্ডি লেকে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে আসেন মেয়র। এ সময় তিনি বলেন, ধানমন্ডি লেক ঘিরে পরিচালিত সব ধরনের কার্যক্রম প্রতি সপ্তাহের বুধবার বন্ধ থাকবে। এ নিয়ম না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থা করা হবে।

মেয়র বলেন, ধানমন্ডি লেককে আরও সুন্দর এবং আকর্ষণীয় স্পটে পরিবর্তনের লক্ষ্যে নজরুল সরোবর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই এর উদ্বোধন করবেন।