আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা বুধবার

79092a8e7a941ed7f8b26d03d05c22a5ed01e7d44b169df3
৩১

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল বুধবার বেলা ১২টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দলীয় সূত্র এ তথ্য জানায়।

এর আগে শনিবার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।

এসব আসনের বিপরীতে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মোট ১ হাজার ৫৪৯টি ফরম বিক্রি হয়েছে। এ থেকে দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।