কেনিয়ার ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ২, আহত ১৬৫

E6ef663a0a35ec5cea9fefbafa6e31ea
৮১

কেনিয়ার রাজধানী নাইরোবির একটি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২২ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতের ঠিক আগে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বিস্ফোরণে একটি বিশাল আগুনের কুণ্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এতে আশেপাশের বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান ও যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেনিয়া রেড ক্রস এবং অন্যান্য কর্মীরা উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উদ্ধার কার্যক্রম সমন্বয়ের জন্য একটি নির্দেশনাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

সরকারের মুখপাত্র আইজ্যাক মাওয়াউরা উদ্ধার তৎপরতা সহজতর করার জন্য মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।