জার্মানি দিয়ে বিদেশ সফর শুরু করতে পারেন প্রধানমন্ত্রী

Hasina
৩৫

জার্মানিতে অনুষ্ঠিতব্য মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশগ্রহণের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বিদেশ সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

গত ৬০ বছর ধরে ঐতিহ্যবাহী মিউনিখ সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠান হচ্ছে। যেখানে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও পৃথিবীর বিখ্যাত বহুজাতিক কোম্পানির শীর্ষ নেতারা সমসাময়িক গুরুত্বপূর্ণ নানান নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করে থাকেন।

২০১৮ সালে টানা তৃতীয় মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেও শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত ও মিউনিখ সিকিউরিটি কনফারেন্স দিয়ে তাঁর বিদেশ সফর শুরু করেন।

এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীরা ওই কনফারেন্সে অংশগ্রহণ করে থাকেন এবং এর ফলে অনেকের সঙ্গে, বিশেষ করে ইউরোপের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হতে পারে বলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

২০২৩ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ফ্রান্স ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।