টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

Prothomalo Bangla 2024 01 2b3f9c7b 9864 498d Afc8 90c21abcc769 Pm
৩৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১‌২টার দিকে জাতির জনকের সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির জনকের সমাধি বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

এদিন মন্ত্রিসভার সদস্য ছাড়াও দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যগণও জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী আলাদা করে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে দোয়া ও মোনাজাত করেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী এবং নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যগণ।

এর আগে দুই দিনের সফরে শনিবার সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।