সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

Prothomalo Bangla 2024 01 Eebdc169 B5c2 4995 988b A9d777633242 E9cbc74f 1e6f 4a7b A905 F669a2d07805
১৯

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদেরও নেতা ছিলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন এবং নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপনেতা নির্বাচিত করা হয়।

এদিকে সংশোধিত দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এছাড়া শামসুল হক টুকুকে আবারও ডেপুটি স্পিকার নির্বাচিত করার সিদ্ধান্ত হয়।

এ ছাড়াও বর্তমান নুর ই আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।