পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৩১

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান

খান মোশাররফ হোসেন গত রাতে আনুমানিক ১২ টার সময় চেন্নাইয়ে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খান মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পটুয়াখালী জেলার সভাপতি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান মোশারফ হোসেন এর জানাজা আজ বাদ জুম্মা তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে।

উক্ত জানাজায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ এবং অন্যান্য সহযোগী ও অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ। সবাইকে যথাসময়ে উপস্থিত থেকে উক্ত জানাজায় শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।