জনপ্রিয়তা নেই বলে ভোটে বাধা দেয়ার চেষ্টা করছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

Kamal
৩৯

বিএনপি যতই চেষ্টা করুক, নির্বাচনে বাধা দিতে পারবে না। গত নির্বাচনে তারা মাত্র ৬টি আসন পেয়েছিল, এতেই প্রমাণ হয় তাদের কোনো জনপ্রিয়তা নেই। তাই তারা নির্বাচনে বাধা দেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে উলামায়ে কেরামের আয়োজিত পথ মিছিলে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। তারা চায় ভোটকেন্দ্রে যেতে। এজন্যই আজ আলেমরা রাস্তায় নেমে এসেছে। এই নির্বাচনে মানুষ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে।

এ সময় মিছিলটি তেজগাঁও ১ নম্বর রেল গেইট ইসলামী মিশন থেকে শুরু হয়ে বিজয় স্বরণি ঘুরে আলরাজী হাসপাতালের সামনে এসে শেষ হয়।