হতাশা থেকে সরে দাঁড়াচ্ছেন জাপার অনেক প্রার্থী: চুন্নু

Aca01e952bacaaeb660e410dd1c6578297af39e251345f26

‌জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনে জাপার প্রার্থী মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও তাদের স্বতন্ত্র প্রার্থীরা সারা দেশে বিপুল পরিমাণ টাকা খরচ করছে। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সা‌থে প্রতি‌যো‌গিতায় টিক‌তে না পে‌রে জাতীয় পার্টির কিছু কিছু প্রার্থী নির্বাচন থে‌কে স‌রে দাঁড়াচ্ছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামে নি‌জের বা‌ড়ি‌তে সাংবাদিকদের এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা কেন্দ্র থেকে জাপা প্রার্থী‌দের কোনো আর্থিক সাপোর্ট দিতে পারছি না। এজন্যই হয়তো তাদের অনেকটা হতাশা আছে এবং হতাশা থেকেই অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। আমরা সার্বিক অবস্থা এখনো পর্যবেক্ষণ করছি।

ত‌বে নির্বাচনে এখনও সা‌র্বিক প‌রি‌বেশ সঠিক আছে ব‌লে মন্তব্য করেন জাপা মহাস‌চিব।