ওয়ানডে থেকেও অবসর নিলেন ওয়ার্নার

Warner 1
৪৪

অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচের আগে এ সিদ্ধান্ত জানালেন তিনি।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন বলে জানিয়েছেন ওয়ার্নার। নয়তো ক্যারিয়ারের বাকি সময় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি নিয়েই ব্যস্ত থাকবেন।

সোমবার (১জানুয়ারি) সিডনিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ওয়ার্নার।

গত বছর ভারতের বিপক্ষে বিশ্বকাপ জিততে টিম অস্ট্রেলিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি ওই টুর্নামেন্টে শীর্ষ রান করা খেলোয়াড় ছিলেন।

গত ১৪ বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অপরিহার্য অংশ হয়ে উঠেছেন ওয়ার্নার।

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখেন এ খেলোয়াড়। এক যুগের বেশি সময়ে খেলেছেন ১৬১টি ওয়ানডে, যেখানে ৬ হাজার ৯৩২ রান করেছেন। গড় করলে দাঁড়ায় ৪৫.৩০ রান। ওয়ান ডে ক্রিকেটে ২২টি শতক করেছেন তিনি। রানের দিক থেকে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিলেও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পেলে খেলতেও পারেন তিনি।

আগামী বুধবার (৩ জানুয়ারি) নিজ শহর সিডনিতে ক্যারিয়ারের ১১২তম ও চূড়ান্ত টেস্ট খেলবেন ডেভিড ওয়ার্নার।