প্রার্থিতা ফিরে পেলেন সাদিক আবদুল্লাহ

20f289952a759492c7f89a24919edfdd 657ffba5d8710
২৯

প্রার্থিতা ফিরে পেয়েছেন বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সোমবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানিতে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন।

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দলের মনোনয়ন না পেয়ে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ তুলে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এরপর গত ১৫ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।