বিজয় র‌্যালি করতে ডিএমপিতে বিএনপির আবেদন

Resize 350x230x0x0 Image 251733 1702470326
২৭

আগামী ১৬ ডিসেম্বর রাজধানীতে বিজয় র‌্যালি করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টার পর ডিএমপি কমিশনারের অফিসে যায় বিএনপি প্রতিনিধি দলটি।

প্রতিনিধিদলে ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিজয় দিবসে শোভাযাত্রার অনুমতি পেলে সর্বস্তরের মানুষ সমাবেশে যোগ দেবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে দিয়ে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছি বিএনপি ও সমমনা দলগুলো।