আ.লীগের যৌথসভা সোমবার

Image 251222
২২

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সঙ্গে সোমবার (১১ ডিসেম্বর) এক যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।

শনিবার (৯ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ শাখা এবং দলটির সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।