পাপনের সাথে বৈঠকের বিষয়ে যা বললেন তামিম

Image 249591
১৮

তামিম ইস্যুতে গত কয়েকমাস ধরেই উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। হঠাৎ অবসর নেয়া, পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে অবসর ভেঙে ফেরা আর শীর্ষ এক বোর্ড কর্মকর্তার ফোনের পর বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার আলোচনায় উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট। তবে তামিমের ক্রিকেটের ভবিষ্যৎ কী সেটি জানা যাচ্ছিলো না।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক করেছেন তামিম। পরে বিকেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলনও করেন এই তারকা।

সেখানে কবে নাগাদ মাঠে ফিরবেন সেটি জানিয়েছেন সাবেক অধিনায়ক। বলেন, বোর্ড সভাপতির সাথে অনেক বিষয়ে আলাপ করেছি। আমার কী কী সমস্যা, কী কী হয়েছে বা না হয়েছে সববিষয় নিয়ে কথা বলেছি। আগামী বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরতে পারি।