৩ মিনিটে রোনালদোর দুই গোল, সহজ জয় আল নাসরের

11250638
২৫

ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিকে দাপুটে জয় পেল আল-নাসের। শুক্রবার দিবাগত রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসের ও আল-আখদৌদ। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় আল-নাসের। দলের হয়ে রোনালদো জোড়া গোল করেন। এছাড়া অন্য গোলটি গোল করেন সামি আল-নাজি।

ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। সামি আল নাজি গোল করে প্রথমে এগিয়ে দেন আল নাসরকে।

এরপরে ৭৭ ও ৮০ মিনিটে জোড়া গোলের ভেলকি দেখান রোনালদো। সামির গোলে সহায়তা করেছেন ডিফেন্ডার সুলতান আল-ঘানাম।

এদিকে ম্যাচটিতে পর্তুগিজ সুপারস্টার ইনজুরিতে ভুগেছেন। প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে আক্রমণে নেমে পিঠে চোট পান তিনি। তবে সেটিকে পেছনে ফেলে দুর্দান্ত গোল উপহার দিয়ে নায়ক বনে যান।

মূলত আল-নাসেরের আক্রমণের সময়ে প্রতিপক্ষের গোলরক্ষক পাওলো ভিটোর গোললাইনে না থেকে কিছুটা উপরে উঠে আসেন। আর সেই সুযোগে মাথার ওপর দিয়ে সিআরসেভেন বল পাঠান জালে। আখদৌদের খেলোয়াড়দের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এর তিন মিনিট পরেই আবারও গোলের দেখা পেয়ে যান রোনালদো। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসের।