কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিমকে হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা 

Aw1hz2utmjq5mtmxlte3mda3ndc4ntmuanbn
১৮

বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্চিত করার ঘোষণা দেন।

বিবৃতিদাতারা হলেন, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেন, সদস্য সচিব মো. অহিদুল আলম, সদস্য সচিব মো. কামাল উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতারা।

নিবন্ধিত তিনটি রাজনৈতিক দলকে নিয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে জোট গঠন করে বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। এ ঘোষণা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই চট্টগ্রামে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিম একজন জাতীয় বেঈমান। এখন যখন সরকারের বিরুদ্ধে আন্দোল তুঙ্গে, ঠিক তখনই তিনি বিএনপিসহ সমমনা ৩৫টি দলের জোটের সঙ্গে বেঈমানি করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার বেঈমানি মেনে নেওয়ার মতো নয়। তাই তাকে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাকে হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।