টিসিবির পণ্য বিক্রি শুরু বৃহস্পতিবার

Image 247113 169945

ভর্তুকি মূল্যে নভেম্বর মাসের টিসিবি পণ্য আগামীকাল বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হচ্ছে।

বুধবার (৮ নভেম্বর) সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মাসিক কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করছে টিসিবি। এ দফায় উপকারভোগীরা ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন। তবে এটি সব জায়গায় পাওয়া যাবে না। প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে চিনি বিক্রি করা হবে।

এ ছাড়া একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্যগুলো সংগ্রহ করতে হবে ফ্যামিলি কার্ডধারীদের।