‘দূতাবাস প্রধানদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ’

Resize 350x230x0x0 Image 247059 1699441793
১৯৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। তাদেরকে শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন দূতাবাস যে মন্তব্য করছে তাতে সীমা লঙ্ঘন না করার জন্য কূটনীতিকদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে, তা হবে দুঃখজনক মন্তব্য করে শাহরিয়ার আলম বলেন, আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেব। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোন তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদন ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা, তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওয়াশিংটনে পিটার হাসের বিরুদ্ধে ঢাকা কোন আপত্তি পত্র পাঠায়নি।