দায়িত্ব গ্রহণ করলেন ঢাবির নতুন উপাচার্য

1699077712 039b2c46b52647baaf7abbc34480c905
১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

শনিবার (৪ নভেম্বর) সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ পান তিনি।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব গ্রহণকালে সদ্যঃসাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তা, শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক।