প্রধান বিচারপতির সঙ্গে ১ নভেম্বর ইসির সাক্ষাৎ

Image 245875 1698677206
৩৬

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে ১ নভেম্বর সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত বিষয়ে এ বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমিশন সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৪ কমিশনার এবং কমিশন সচিব মো. জাহাংগীর আলম প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ধারণা করা হচ্ছে, প্রধান বিচারপতির সঙ্গে এ বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনসংক্রান্ত মামলা ও আইনগত বিষয় আলোচনায় উঠে আসতে পারে।

কমিশন সূত্রে আরও জানা গেছে, বিচারপতির সঙ্গে সাক্ষাতের পরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এজন্য কমিশন থেকে রাষ্ট্রপতির দপ্তরে সময় চাওয়া হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে বৈঠক হতে পারে।