জামায়াতকে সমাবেশ করতে মৌখিক অনুমতি

Jammat55 2310280701

জামায়াত ইসলামীকে রাজধানীর আরামবাগে সমাবেশ করতে অলিখিত (মৌখিক) অনুমতি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা।

এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। তারা এখানে সমাবেশ করতে চাচ্ছেন।’

অনুমতি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ওভাবে অনুমতি দিতে পারি না। তবে তারা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করবেন।’

এদিকে, মহাসমাবেশ উপলক্ষে আরামবাগ মোড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ট্রাকের ওপর এই মঞ্চ তৈরির কাজ শুরু করেন তারা।