বিএনপিকে এখনও সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি

১৬৫

বিএনপিকে এখনও সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।

তিনি বলেন, দলটির আবেদন এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। তবে ডিএমপি যেখানে অনুমতি দেবে সেখানেই কর্মসূচি করতে হবে।

বুধবার (২৫ অক্টোবর) এসব কথা জানান তিনি।

এদিকে, ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য কঠোর অবস্থান গ্রহণ করেছে র‍্যাব। গোয়েন্দা নজরদারির পাশাপাশি ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালালো হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।