হতদরিদ্রের চিহ্নও দেখি না : স্বরাষ্ট্রমন্ত্রী

Kamal
৩৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আজকে আমি বাংলাদেশের কোথাও হতদরিদ্রের চিহ্নও দেখি না।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আজকে বাংলাদেশের সব জায়গায় মানুষ উন্নত জীবনযাপন করছে। এগুলো সবই আপনার (প্রধানমন্ত্রী) অবদান বলে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, একসময় দেশে হতদরিদ্রের হার ছিল ২৫ শতাংশ। সেখান থেকে আপনি ৫ শতাংশে নামিয়ে এনেছেন হতদরিদ্রের হার।