শর্ত দিয়ে সংলাপ হতে পারে না : তথ্যমন্ত্রী

Image 243973 1697457673
৩০

শর্ত দিয়ে কখনও সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের যে শর্ত বিএনপি দেয়, তা দিয়ে কখনও সংলাপ হতে পারে না।

তিনি বলেন, জনগণই এ দেশের মালিক। আমরা জনগণের শক্তিতে বলীয়ান। জনগণই নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে বা করবে না। বন্ধু রাষ্ট্রের যে কেউ যেকোনো পরামর্শ দিতে পারে। তবে দেশের জনগণ কী চায় সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু রাষ্ট্র পরামর্শ দিতে পারে। তবে সেই পরামর্শ গ্রহণ করব কি না সেটি আমাদের এখতিয়ার।