পিটিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না : পরিকল্পনামন্ত্রী

Image 243504 1697190497
৪৩

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পৃথিবীর কেউই বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। লাঠি দিয়ে পিটিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না। বাজারে চাহিদা ও জোগানের ঘাটতি আছে। তাই পরিস্থিতির সুযোগ নিচ্ছে ব্যবসায়ীদের সিন্ডিকেট। এ কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অস্থির দেশের নিত্যপণ্যের বাজার। দাম বেঁধে দেওয়ার পাশাপাশি অভিযান চালিয়েও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। বর্তমানে সামগ্রিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৩ শতাংশ হলেও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশে।

বাজার তদারকিতে সরকারের দুর্বলতা আছে মন্তব্য করে মন্ত্রী বলেন, সবমিলিয়ে বাজারের অরাজকতা ঠেকাতে আলোচনাই সমাধান। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শক্ত ব্যবস্থা নিতে গেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা করেন মন্ত্রী।

বোরো মৌসুমের ধান উঠলে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে বলে জানান তিনি।

প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করা গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, তাদের সঙ্গে তুলনা নয়।