শাহজালাল বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১

Image 728453 1697202354
৬৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের গোয়েন্দা দল।

শুক্রবার ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার সৈয়দ মুকাদ্দেস হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মুকাদ্দেস হোসেন জানান, বৃহস্পতিবার দুবাই থেকে আসা যাত্রীর লাগেজে আনা একটি এয়ার ফ্রাইয়ারের ভেতর প্রিভেন্টিভ টিমের মাধ্যমে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।

পরবর্তীতে তা ভেঙে ধাতব চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়। এর ওজন ১৩৯০ গ্রাম। এছাড়া একটি স্বর্ণের বার, ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১৬০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।