বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শাহজাহানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

৪৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, দেশের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক অঙ্গনে প্রবীণ এই রাজনীতিবিদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

এর আগে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৩টা ১৯ মিনিটে মৃত্যুবরণ করেন সাবেক এ বিমান ও পর্যটনমন্ত্রী।