আদালতের কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে: খালেদা জিয়ার আইনজীবী

১১৪

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে আদালতের কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী সময়ক্ষেপণ করছেন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয় নিয়ে সরকার কূটকৌশল করছে।

তিনি আরও বলেন, নির্বাহী আদেশে রেখে আবেদন করার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ কথা বলা সাংঘর্ষিক।

এদিকে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কোনো আবেদন পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদালতের অনুমতি ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় বলেও জানান তিনি।