পাকিস্তানের বিপক্ষে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ

১৯

পাকিস্তানি পেসারদের আগুনে বোলিংয়ে প্রথম পাওয়ার প্লেতেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে টাইগারদের টেনে নিয়ে যান সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের জুটি। কিন্তু এই দুই অভিজ্ঞ ব্যাটারের শতরানের জুটির পর আর কেউই সুবিধা করতে পারেননি। ফলে অল্পতেই গুটিয়ে গেল সাকিব বাহিনী।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৩৮.৪ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ।

এই সময়ে সাকিব ও মুশফিকের হাফসেঞ্চুরিতে কোনোমতে ১৯৩ রান সংগ্রহ করে লাল-সবুজের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন মুশফিকুর রহিম।

পাকিস্তানের পক্ষে মাত্র ১৯ রান খরচায় সর্বোচ্চ চার উইকেট নেন রউফ। নাসিম নেন তিন উইকেট। আফ্রিদির শিকার একটি।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৩৮.৪ ওভারে ১৯৩/১০। (নাঈম ২০, মিরাজ ০, লিটন ১৬, সাকিব ৫৩, হৃদয় ২, মুশফিক ৬৪, শামীম ১৬, আফিফ ১২, তাসকিন ০, শরীফুল ১, হাসান ১* ; আফ্রিদি ৭-১-৪২-১ , নাসিম ৫.৪-০-৩৪-৩, রউফ ৬-০-১৯-৪, আশরাফ ৭-০-২৭-১, শাদাব ৭-০-৩৫-০, সালমান ১-০-১১-০, ইফতেখার ৫-০-২০-১)।