রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপির রূপরেখা হাস্যকর: ওবায়দুল কাদের

২৫৯

রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপির রূপরেখা হাস্যকর। এমন রূপরেখা রোহিঙ্গা সংকটকে আরও ঘনীভূত করার ষড়যন্ত্র। এক বিবৃতিতে একথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক স্বাক্ষরিত ওই বিবৃতিতে তিনি বলেন, জিয়াউর রহমানের আমলেই রোহিঙ্গা সংকটের শুরু। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই সংকট ঘনীভূত হয়েছে। তারা কোনো সমস্যার সমাধান করতে না পারলেও সংকট সৃষ্টি করতে পারে।

বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেয়া হয়েছে। রোহিঙ্গা পুনর্বাসন ও প্রত্যাবাসনে শেখ হাসিনার গৃহীত উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।

কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।