তোমরা দিয়েছ ঘোড়ার ডিম—বিএনপিকে ওবায়দুল কাদের

২২

আওয়ামী লীগের আমলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও বিএনপি দেশকে ঘোড়ার ডিম দিয়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ওবায়দুল কাদের।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন করে কোনো লাভ হবে না। আপনারা ঘরে বসে সিরিয়াল দেখেন। মেট্রো রেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আরো কত কী। হায় রে জ্বালা, অন্তর্জ্বালা। তোমরা কী দিলা? হাওয়া ভবনের লুটপাট। তোমরা কী দিয়েছ। ঘোড়ার ডিম।

তিনি বলেন, বাংলাদেশে গত ৪৮ বছরের সবচেয়ে বড় অর্জন একজন মানুষ তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমাদের অর্জন যদি কোনো মানুষকে বিবেচনা করি তিনিই আমাদের অর্জন। একটা সময় আসবে শেখ হাসিনা, শেখ রেহানা, আমি, আমরা কেউ থাকব না; কিন্তু অর্জনগুলো থেকে যাবে।

সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, ঢাকা উত্তরের সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ।