বাংলাদেশে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো

৩২

বাংলাদেশে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন শেষে আগামী ১১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসবেন। ১২ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

বুধবার (৩০ আগষ্ট) ঢাকা ও প্যারিসের একাধিক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘ তিন দশক পর এটি হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর।

সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানের সময় এমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

তবে ফরাসি প্রেসিডেন্টের সফরের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।