কুষ্টিয়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

২৭

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মশাতলা গ্রামের মাঠে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- মিরপুর উপজেলার পয়ারী গ্রামের মোসারফ হোসেন (৫৫), কুশাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আটিগ্রাম গ্রামের শাহিন আলী (৪২) ও আবুল কাশেম (৪৫) এবং শুড়শুড়ি গ্রামের আশিক আলী (১২)।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার মশাতলা গ্রামের মাঠে  ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় চারজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।