অতীতের রেকর্ড ভেঙে যে পরিমাণ টাকা মিলল পাগলা মসজিদের দানবাক্সে

২৮

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্সে এবার রেকর্ড ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা ও একটি ডায়মন্ডের নাকফুলসহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল সোয়া ৮টায় মসজিদের দানবাক্স খুলে টাকাগুলো মসজিদে দোতলায় গণনার জন্য আনা হয়।

জানা গেছে, শনিবার সকাল সোয়া ৮টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান দানবাক্স খোলা হয়। পরে ২৩টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয় গণনার জন্য। পরে প্রায় সাড়ে ১৩ ঘণ্টায় ২০০ জনে এ টাকা গণনার কাজ শেষ করেন।

উল্লেখ্য, গত ৬ মে মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৯ বস্তায় ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা পাওয়া যায়। এ ছাড়া বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।