নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণের তারিখ নির্ধারণ

৭১

আগামী সেপ্টেম্বর মাস থেকে নির্বাচন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, কমিশনের বৈঠকে নির্বাচনি প্রশিক্ষণ সংক্রান্ত নীতিমালা তথা ক্যালেন্ডার উপস্থাপন করব। কমিশনের অনুমোদন পেলে আমরা প্রশিক্ষণ শুরু করব। তবে অবশ্যই সেপ্টেম্বর থেকে নির্বাচনি প্রশিক্ষণ শুরু হবে। কমিশন ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ নীতিমালা খসড়া তৈরি করছে। সোমবার কমিশন সভায় এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ দশমিক ২২ শতাংশ বা ৫৪ হাজার ৩৪৯টি ভোটকক্ষ বেড়েছে। একাদশ সংসদ নির্বাচনে ২ লাখ ৭ হাজার ৩১৯টি ভোটকক্ষ ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা বেড়েছে দাঁড়াচ্ছে ২ লাখ ৬১ হাজার ৬৬৮টি।