টাইব্রেকার জিতে প্রথমবার সুপার কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

২০

উয়েফা সুপার কাপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল ম্যানচেস্টার সিটি। টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তুলল পেপ গার্দিওলার শিষ্যরা।

খেলার রাতে নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর শিরোপা নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জেতে সিটিজেনরা।

বুধবার (১৬ আগস্ট) রাতে গ্রিসের রাজধানী এথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ছিল নিস্পত্তিহীন।

প্রথমার্ধে সেভিয়াকে এগিয়ে দেন মরক্কান ইউসেফ এন নেসিরি।

দ্বিতীয়ার্ধে গোল করে সিটিকে ম্যাচে ফেরান ইংলিশ মিডফিল্ডার কোল পালমার। নির্ধারিত সময়ে ১-১ সমতায় দুই দল।

উয়েফার নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৩০ মিনিট খেলা হওয়ার পরিবর্তে এরপর সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ ব্যবধানে জেতে সিটি।