‘নির্বাচনে না আসলে বিএনপি ৫০ বছর পিছিয়ে যাবে’

১৭

আগামী নির্বাচনে বিএনপি না আসলে ৫০ বছর পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার (১৩ আগষ্ট) সচিবালয়ে তথ্য অধিদ্প্তরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে আর ক্ষমতায় আসা সম্ভব নয়। পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই।

পাকিস্তানের প্রতি তাদের এত প্রেম থাকলে তারা পাকিস্তান চলে যেতে পারে বলে এ সময় মন্তব্য করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, একটি মহল বঙ্গবন্ধুকে হত্যার পর টুঙ্গিপাড়ায় সমাহিত করে তার নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষ তাকে হৃদয়ে রেখেছে।