স্ত্রী-সন্তান আছে, তবুও তারা হিজরা! চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার ৮

৫২

হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবাই পুরুষ। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে। তবুও তারা হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন।

গ্রেপ্তাররা হলেন, মো. হোসেন ওরফে শিলা হিজরা (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজরা (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজরা (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজরা (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজরা (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজরা (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজরা (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজরা (২০)।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। জনৈক পাপ্পু হিজরা তাদের গুরুমাতা হিসেবে রয়েছেন। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজরা সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে পাপ্পুকে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয় চক্রের প্রত্যেক সদস্যদের।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে চক্রের সদস্যরা টাকা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। পরবর্তীতে তিনি ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।