আওয়ামী লীগ বিএনপিকে বন্ধু ভাবলেও তারা শত্রু ভাবে: কাদের

২০

বিএনপির সাথে সহাবস্থানের কোনো রাস্তা খোলা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিকে বন্ধু ভাবলেও তারা শত্রু ভাবে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান এবং ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তারেক রহমান বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশে এ বছর নির্বাচন হচ্ছে। অথচ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারেই মাথা ঘামাচ্ছে বিদেশিরা।

দেশের উন্নয়ন হচ্ছে এই অপরাধেই এমনটা হচ্ছে কি না প্রশ্ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি।