পান্না কায়সারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

৩৫

পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৪ আগস্ট) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘অধ্যাপক পান্না কায়সার মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অসামান্য অবদান রেখে গেছেন। লেখক হিসেবে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প, উপন্যাস লিখে আমাদের সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করেছেন। তিনি শিশু-কিশোর সংগঠক, সমাজ সেবক, রাজনীতিবিদ ও সংসদ সদস্য হিসেবে এদেশের মানুষের কল্যাণে অনেক কাজ করে গেছেন। তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

শোকবার্তায় তিনি মরহুম পান্না কায়সারের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান পান্না কায়সার। তিনি একাত্তরের শহিদ বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক ও রাজনীতিবিদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।